অভিষেকেই হ্যাটট্রিক এলিসের!
স্পোর্টস ডেস্ক
স্কোয়াডে ছিলেন রিজার্ভ হিসেবে। রাইলি মেরেডিথের চোটে মূল দলে এলেন। আজ অভিষেক হয়ে গেল নাথান এলিসের। অভিষেকে পেয়ে গেলেন হ্যাটট্রিকও!
স্বপ্নের অভিষেক বোধহয় একেই বলে! ৩ ওভারে ২৯ রান দিয়েছিলেন, তবে ড্যান ক্রিস্টিয়ানের বদলে তাঁকেই শেষ ওভারে আনলেন ওয়েড।
ওভারের চতুর্থ বলে মাহমুদউল্লাহ হলেন বোল্ড। পরের দুই বলে ক্যাচ দিয়েছেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান। মোস্তাফিজ ধরা পড়েছেন ডিপ মিডউইকেটে, মেহেদী স্কয়ার লেগে। ৩৪ রানে ৩ উইকেট নিয়ে বোলিং ফিগার শেষ করলেন এলিস।
১২৭ রানে থামল বাংলাদেশ।





