সিলেটভিউ সম্পাদকের পরিবারের সদস্যদের রোগমুক্তির জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সময় সিলেট ডেস্ক

পাঠকপ্রিয় নিউজ পোর্টাল ‘সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম চৌধুরী নবেলের স্ত্রী’সহ পরিবারের কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত। তাদের আশু রোগমুক্তি কামনায় সিলেটভিউ অফিসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) আসরের নামাজের পর অনুষ্ঠিত মিলাদ শেষে মুনাজাতের মাধ্যমে শাহ দিদার আলম চৌধুরীর পরিবারের অসুস্থ সদস্যবৃন্দ’সহ বিশ্বের সকল করোনাক্রান্ত মানুষের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেটভিউ’র সহকারী সম্পাদক পিংকু ধর, দুধওয়ালার পরিচালক জাহেদ চৌধুরী, মাইটিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস, সিলেটভিউ ও বাংলাভিউ পরিবারের জুনেদ আহমদ চৌধুরী, শাহীন আহমদ, মো. রেজাউল হক ডালিম, সুব্রত দাস, ফজলুর রহমান জসিম, হাসান মো. শামীম, মোজাম্মেল হক, সাকিব মিঠু, রুবেল আহমদ, আহমেদ শাহিন ও সৈয়দ তোফায়েল প্রমুখ।




