নাঈমকে ‘মুক্তি’ দিলেন সোয়েপসন
স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়া রিভিউ নিয়েছিলেন, তবে মিচেল সোয়েপসনের বলটা সূক্ষ্ণ ব্যবধানে লেগস্টাম্পের বাইরে পড়ায় বেঁচে গিয়েছিলেন নাঈম। অবশ্য ঠিক পরের বলেই নাঈমের উইকেট পেলেন সোয়েপসন। ফুললেংথের বলে স্লগ করতে গিয়েছিলেন নাঈম, তবে নিয়ন্ত্রণ ছিল না তাতে। টপ-এজড হয়েছেন, ম্যাথু ওয়েড সেরেছেন বাকী কাজটা। ৩০ বল ও ২১ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ, এর তিনটিই নিয়েছেন সোয়েপসন।
প্রথম তিন ইনিংসে ৩০, ৯ ও ১ রান করা নাঈম আজ করেছেন ২৮ রান, তবে খেলেছেন ৩৬ বল।




