ওসমানীনগরে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিবস পালন
ওসমানীনগর সংবাদদাতা

‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে, সারা দেশের ন্যায় সিলেটের ওসমানীনগরে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও সম্প্রচার প্রদর্শনের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিবস পালন উপলক্ষে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার (৮ আগস্ট) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ সময় উপস্থিত ছিলেন- ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) রাজিব দাস পুরকায়স্থ, ওসি তদন্ত মাসুদুল আমিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুছলিমা আক্তার চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার নেয়ামত উল্লা, মহিলা বিষয়ক অফিসার মোছা. ফাহিমা খানম, প্রকল্প অফিসার মিলন কান্তি রায়, তথ্য অফিসার রুহানি আক্তার সেচ্চাসেবকলীগ আহবায়ক বাবু চঞ্চল পাল, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, দপ্তর সম্পাদক ফজলু মিয়া, অফিস সহকারী মুশফিকুর রহমান জুলফিকার’সহ আরও অনেক।




