বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
সময় সিলেট ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ৪টিতে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন- রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ আগস্ট) রাতে এক অভিনন্দন বার্তায় দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজার’সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা।
তাছাড়া টাইগার্সদের এমন জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
সোমবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগে ব্যাট করে ১২২ রানে সংগ্রহ করে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। পরে ব্যাট করতে নেমে এই ১২৩ রানের লক্ষ্যও টপকাতে পারেনি অস্ট্রেলিয়া। টাইগার বোলারদের হাতে নাস্তানাবুধ হয়ে গুটিয়ে যায় মাত্র ৬২ রানে। এটিই টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। এর আগে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড ছিলো ৭৯ রানের। শেষ ম্যাচটি ৬০ রানে জিতে ৫ ম্যাচ সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।




