মুজিববর্ষ উপলক্ষে দোয়ারাবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
দোয়ারাবাজার সংবাদদাতা

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : ‘মুজিববর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে সর্বমোট একশত বৃক্ষরোপণ করা হয়েছে।
সোমবার (৯ আগস্ট) উপজেলার আজমপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক সামছ উদ্দিন আহমদ মাষ্টার, শ্রমিক লীগের সভাপতি আলী হোসেন, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, আজমপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের সভাপতি ওয়াজিদ আলী, মান্নারগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক হেলাল মিয়া, যুগ্ম-আহবায়ক মামুন মিয়া, সদস্য সচিব মমিন আহমদ প্রমুখ।
এ সময় বক্তারা বৃক্ষের গুরুত্ব তুলে ধরে বলেন- একটি গাছ একটি প্রাণ, গাছ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয়। সরকারের পক্ষ থেকে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বিভিন্ন প্রকল্পের মধ্যদিয়ে গাছের চারা বিতরণ করা হয়।
তারা বলেন- মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা কর্মকাণ্ডে বৃক্ষ অবদান রেখে চলেছে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এক কোটি বৃক্ষ রোপণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।




