সিলেটে ৩০৮ পিস ইয়াবা সহ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব- ৯
স্টাফ রিপোর্টার

র্যাব-৯ এর অভিযানে এসএমপি-সিলেট এর কোতয়ালী থানাধীন এলাকা থেকে ইয়াবা সহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
০৯ আগষ্ট ২০২১ ইং তারিখ বিকেল ৫:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি-সিলেট এর কোতয়ালী থানাধীন লালদিঘির পাড় বন্দর বাজারস্থ ইবিএল ৩৬৫ বুথের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
৩০৮ (তিনশত আট) পিস ইয়াবা সহ ধৃত আসামী কে গ্রেফতার করে । আসামীর নাম মোঃ বাছন মিয়া (২৮), পিতা মোঃ মৃত জালাল উদ্দিন, সাং- খলাগ্রাম. থানা- বিয়ানীবাজার।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারা মূলে মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সমূহ সহ কোতয়ালী থানায় হস্তান্তর করেছে।




