নগরীতে মডার্নার টিকা নিলেন আরো ৮ সহস্রাধিক
নগর সংবাদদাতা

সিলেট নগরীতে করোনার ভ্যাকসিন নিয়েছেন আরো ৮ হাজার ১৪০ জন। বৃহস্পতিবার (১২ আগস্ট) নগরীর দুটি স্থায়ী টিকাদান কেন্দ্রে ভ্যাকসিন নেন তারা। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মডার্না টিকার ১ম ডোজ নিয়েছেন ৭ হাজার ৩৬০ জন ও পুলিশ লাইন্স হাসপাতালে ১ম ডোজ নিয়েছেন ৭৮০ জন।
এদিকে সিনোর্ফামার টিকার ২য় ডোজ নিয়েছেন ২৫২ জন ও অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড নিয়েছেন ১৮৬০ জন।
বিষয়টি নিশ্চিত করে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান- বৃহস্পতিবার থেকে মডার্না টিকার ১ম ডোজ দেয়া বন্ধ রয়েছে।
শনিবার থেকে এর মডার্নার ২য় ডোজ ও নিবন্ধিতদের সিনোফার্মের ১ম ডোজ দেয়ার কথা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর থেকে নতুন নির্দেশনা পেলে শুক্রবার জানা যাবে। তবে মোবাইলে এসএমএস প্রাপ্তি সাপেক্ষে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে নাগরিকরা টিকা কেন্দ্রে আসতে পারবেন। তবে কেন্দ্র পরিবর্তন করে কেউ টিকা গ্রহণ করতে পারবেন না।




