সিসিকের অপরিকল্পিত ম্যানহোলে দুর্ঘটনার আশ’ঙ্কা
সময় সিলেট ডেস্ক

সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে সিলেট সিটি কর্পোরেশনের অ’পরিক’ল্পি’ত ম্যানহোলে দুর্ভোগের মধ্যে রয়েছেন হাজারো মানুষ। জনগুরুত্বপূর্ণ সড়কে অপরিকল্পি’ত ম্যানহোল নির্মাণে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এম্বুলেন্স, রোগীবহনকারী গাড়ি সহ সাধারণ মানুষ। উঁচু ম্যানহোলে ঝাঁকুনিতে দু’র্ঘ’ট’নার আশঙ্কা রয়েছে।
জানা যায়- সিলেট নগরীর জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ। এছাড়াও শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন করোনা আক্রান্ত রোগীসহ সাধারণ মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করেন। এমন গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যখানে অ’পরিকাল্পি’ত উচু ম্যানহোল নির্মাণ করায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীসাধারণ।
বর্তমান করোনা কালীন সময় অনেক রোগী অক্সিজেন সিলিন্ডার সহ যাতায়াত করেন এ রাস্তা দিয়ে। রাস্তার মধ্যখানে উচু ম্যানহোল থাকায় ঝাঁকুনিতে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। দু’ঘ’টানার কবল থেকে রক্ষা করতে শিগগির কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তারা।




