দোয়ারাবাজারে বিজিবি’র পৃথক অভিযানে অবৈধ পাথর ও মদ জব্ধ
দোয়ারাবাজার সংবাদদাতা

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা পাথর ও ভারতীয় মদ জব্ধ করা হয়েছে, তবে ভারতীয় মদ ও পাথরের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়- সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির পৃথক অভিযানে শনিবার (১৪ আগস্ট) ভোরে বাগানবাড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৭/৬-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় মদ জব্ধ করা হয়েছে।
অন্যদিকে শুক্রবার (১৩ আগষ্ট) সন্ধায় বাঁশতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের শহীদ মিনার নামক স্থান হতে ২৫০ ঘনফুট ভারতীয় পাথর জব্ধ করা হয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক তসলিম এহসান পিএসসি জানান- জব্ধকৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং পাথর শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




