র্যাব অভিযানে গোয়াইনঘাট থেকে ৪০৯ বোতল অফিসার চয়েজসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
সময় সিলেট ডেস্ক

র্যাব-৯ এর অভিযানে সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকা হইতে বিপুল পরিমাণ ভারতীয় মদ (অফিসার্স চয়েজ) জব্দসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
( ১৪ আগষ্ট ) ২০২১ ইং তারিখ ২৩:৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন লংপুর সাকিনস্থ শাহজালাল নয়াবাজারস্থ তৌহিদ অটো সার্ভিস সেন্টার এর পাশে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে ৪০৯ বোতল OFFICER’S CHOICE (ভারতীয় মদ) জব্দসহ কবির আহম্মদ (২৩), পিতা- মৃত আমীর উদ্দিন, সাং- কাইথগ্রাম, থানা- জৈন্তাপুর, জেলা-সিলেট’কে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন; ২০১৮ এর ৩৬(১) এর সারণি ২৪(খ) ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামত সমূহ সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে




