জাতীয় শোকদিবসে দিরাই মটর শ্রমিকলীগের আলোচনাসভা ও মিলাদ অনুষ্ঠিত
দিরাই সংবাদদাতা

আকতার সাদিক, দিরাই (সুনামগঞ্জ) থেকে : স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর স্বপরিবারের ৪৬ তম শাহাদাৎবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ শ্রমিকলীগের আওতাভুক্ত সংগঠন, বাংলাদেশ মটর শ্রমিকলীগ দিরাই উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ আগস্ট) বেলা দুই ঘটিকায় দিরাই শহরস্হ বাসস্ট্যান্ডে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- মটর শ্রমিকলীগের দিরাই উপজেলা শাখার সভাপতি মো. কনর মিয়া।
মটর শ্রমিকলীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হক মাসুম’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সংগঠনটির সহ-সভাপতি মো. জালাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক, শামীম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ নাসির, ও দপ্তর সম্পাদক মো. সুহেল মিয়া সহ প্রমুখ।
পরে সভাপতি মো. কনর মিয়া’র সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম অধিবেশ শেষ হয়। দ্বিতীয় অধিবেশনে মিলাদ ও মোনাজাতের পর উপস্হিত জনতার মাঝে শিরনি বিতরনের মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।




