ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোকদিবস পালন করলো বিশ্বনাথ আওয়ামী লীগ
বিশ্বনাথ সংবাদদাতা

নবীন সোহেল, বিশ্বনাথ (সিলেট) থেকে : সিলেটের বিশ্বনাথ আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে।
রোববার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন- জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে। বাঙালি জাতির আশা-আকাঙ্খার প্রতিফলন করার পাশাপাশি এ জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে বঙ্গবন্ধু অনন্য নেতা হিসেবে অর্বিভূত হন। আর তাই তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।
তিনি বলেন- জাতির পিতার দূরদর্শী, সাহসী নেতৃত্বেই বাঙালি জাতি আজ স্বাধীন রাষ্ট্র পেয়েছে। বঙ্গবন্ধু এ জাতির মুক্তির সনদ হিসেবে কিছু আর্দশগত দিক নির্দেশনা দিয়েছেন, যার ভিত্তিতে একটি প্রগতিশীল সমাজ গঠন ও সক্ষম রাষ্ট্র পরিচালনা করছেন শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর আর্দশ সমাজ এবং জাতীয় পর্যায়ে যথার্থভাবে প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে বাংলার মানুষের মুক্তি সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
শফিক চৌধুরী বলেন- ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। এখন শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে দেশ দ্রুত গতিতে উন্নয়নের শিকড়ে এগিয়ে যাচ্ছে।
এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অঙ্গিকারাবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোশাহিদ আলী, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যানের যৌথ পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, জবেদুর রহমান, সমছু মিয়া, সাংগঠনিক সম্পাদক এড. সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ সুমন, যুক্তরাজ্য ডরসেট আওয়ামী লীগের সভাপতি এ আর চেরাগ আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক বশির আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল জলিল জালাল, রফিক হাসান মেম্বার, নিজাম উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শানুর হোসেন জয়দু। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এদিকে, রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মুর্যালে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর বাদ যোহর পৌর শহরের ৫টি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিরণি বিতরণ করা হয়।
অপরদিকে উপজেলার ৮টি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিটি ইউনিয়নে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিন্নি বিতরণ করা হয়। এছাড়া সারাদিন পৌরশহরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, পুলক ভট্টাচার্য, হাজী হিরা মিয়া, তজম্মুল আলী, তফজ্জুল হোসেন, মহব্বত আলী, ইলিয়াছ মিয়া, আব্দুর রউফ, আব্দুর রব, সুলতান মিয়া, যুক্তরাজ্যের সুইনডন আওয়ামী লীগের সভাপতি শফিক মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সহ-সভাপতি তাজির আলী, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, কৃষক লীগ নেতা জামাল মিয়া, উপজেলা যুবলীগের সদস্য জহুর আলী মেম্বার, শফিক আহমেদ, জাবেদ মিয়া, তোফায়েল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, যুবলীগ নেতা মনোহর হোসেন মুন্না, আব্দুল তাহিদ, গিয়াস উদ্দিন, দবির মিয়া, আবুল কাশেম, সায়েদ মিয়া, এমদাদ হোসেন নাঈম, রাজু আহমদে খান, সাইদুল ইসলাম, আব্দুল বাতিন, জমির মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সালমান রব্বানী, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমেদ, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, জাকির আহমদ, কয়েছ মিয়া, শিপন আহমদ, মারুফ আহমদ, রুমন মিয়া, শামসুদ্দিন, সামির আলী, জহির উদ্দিন, সামি আহমদ, তানভির আহমদ প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




