মাথিউরা মাদরাসা কমিটির সভাপতি আলহাজ্ব নজমুল ইসলাম আর নেই : আজ বাদ যোহর জানাযা
বিয়ানীবাজার সংবাদদাতা

সিলেটের বিয়ানীবাজার মাথিউরা দারুল কোরআন মাদরাসার সভাপতি আলহাজ্ব নজমুল ইসলাম ইন্তেকাল করিয়াছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (১৫ই আগস্ট) রাত ৮টায় সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালের তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই ছেলে ৩ মেয়ে আত্মীয় স্বজন সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
জানাজার নামাজ আজ সোমবার (১৬ আগস্ট) বাদ যোহর স্থানীয় মাথিউরা ইদগাহ শাহ জালাল জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।




