এক মামলায় জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টার
বিজ্ঞাপন
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম মিয়া প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। আদালতসংশ্লিষ্ট সূত্র বলছে, গত ২৯ জুলাই রাজধানীর গুলশান থেকে বিদেশি মদসহ গ্রেপ্তার হন হেলেনা জাহাঙ্গীর।
পরে তাঁর বিরুদ্ধে রাজধানীর গুলশান ও পল্লবী থানায় পৃথক পাঁচটি মামলা হয়। মামলাগুলো করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন, বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্য প্রাণী নিয়ন্ত্রণ আইন এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে।
এ ছাড়া পল্লবী থানায় একজন সাংবাদিক বাদী হয়ে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। এ ছয় মামলার মধ্যে তিনি আজ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছেন। বর্তমানে হেলেনা জাহাঙ্গীর পুলিশ হেফাজতে রয়েছেন।





