সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিশ্বনাথে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বিশ্বনাথ সংবাদদাতা

সিলেটের বিশ্বনাথে ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াতের মদদে দেশব্যাপী এক যোগে সিরিজ বোমা হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান।
প্রধান অথিতির বক্তব্যে পংকি খান বলেন- বিএনপি-জামায়াত সব সময় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছে। তারা কখনও দেশের ভালো চায় না। যার কারনে আজ তাদের রাজনীতি বিলুপ্তির পথে।
তিনি আরও বলেন- ১৭ আগস্ট আজকের এই দিনে দেশব্যাপী বোমা হামলার মাধ্যমে দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিনতি করতে চেয়েছিলো। আজও তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। তাদের এই অপশক্তির বিরুদ্ধে লড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ। বক্তব্যে তিনি বলেন- বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালীন সময়ে জালাও-পোড়াও রাজনীতি শুরু করে দেশকে মৌলবাদ ও জঙ্গিবাদ রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর জঙ্গিবাদ দমন করেছেন। এখনও জঙ্গি ও মৌলবাদের একটি অপশক্তি গোপনে আমাদের সমাজে বিভিন্ন মাধ্যমে সক্রিয় রয়েছে। তাদের চিহ্নিত করে প্রতিরোধ করতে হবে।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, জেলা শ্রমিক লীগের সদস্য শংকর দাশ শংকু।
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ত্রান সম্পাদক হাজী আব্দুল মতিন, যুক্তরাজ্যস্থ ডরসেট আওয়ামী লীগের সভাপতি এ আর চেরাগ আলী, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, পৌর শ্রমিক লীগের আহবায়ক আজাদ আহমদ, লামাকাজী ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক আমির হোসেন ছমির, সদর ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম-সম্পাদক সামসুল ইসলাম বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন- সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মহব্বত আলী জাহান, উপজেলা সেচ্ছাসেবক লীগেরর সভাপতি বদরুল আলম, যুবলীগ নেতা এমদাদ হোসেন নাঈম, সায়েদ মিয়া, সাইদুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি তাজির আলী, সদস্য কবির আহমদ, মানিক মিয়া, পৌর শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক অজিত দেব, সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আফরোজ আলী, সাধারন সম্পাদক মতছির আলী, দৌলতপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন, রামপাশা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হিরা মিয়া, কার্যকরী সভাপতি সোহেল আহমদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিলাল আহমদ, দেওকলস ইউনিয়ন শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ছোরাব আলী, ৮নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, সদস্য মেরাজ আলী, লামাকাজী ইউনিয়ন শ্রমিক লীগের কার্যকরী সভাপতি দুদু মিয়া, সাধারণ সম্পাদক আমির হোসেন ছমির, যুগ্ম-সম্পাদক রেজওয়ান আহমদ, লোকমান হোসেন, সাংগঠনিক সাহেদ আহমদ, সদস্য বিমল চন্দ্র, শাহেদ আহমদ, ছাত্রলীগ নেতা আল আমিন প্রমুখ।




