দোয়ারাবাজারে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে আশুরা’র তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দোয়ারাবাজার সংবাদদাতা

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দোয়ারাবাজার পশ্চিম উপজেলা শাখার আওতাধীন লক্ষীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১১ ঘটিকায় রসরাই স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদরাসা মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। মাদরাসার হিফয শাখার শিক্ষক হাফিজ আলী আমজদ-এর সভাপতিত্বে ও হাফিজ ইমরান হোসেন-এর পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা তালামীযের সহ-প্রচার সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আল-আমীন।
বিশেষ অতিথির বক্তব্য দেন- দোয়ারাবাজার পশ্চিম উপজেলা শাখার সভাপতি হাফিজ মইনুল ইসলাম, সহ-সভাপতি শাহ্ মাশুক আহমদ নাঈম, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউসুফ খান।
এছাড়াও বক্তব্য রাখেন- মাদরাসার শিক্ষক হাফিজ হোসাইন আহমদ, হাফিজ আমজাদ আলী, হাফিজ আলী হোসেন, হাফিজ রাসেল আহমদ, ফখর উদ্দিন, তাজুল ইসলাম।
সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন -রমজান আলী, আল আমীন, আলী আমজদ, ইমাদ উদ্দিন, হা. আল আমীন, মো. মারুফ আহমদ, রাকিবুল হাসান, শাহ জামিল, ইমরান আহমেদ, আলমগীর হোসাইন, বদরুল আমিন, ওলিউর রহমান প্রমুখ।




