বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্মরণে দক্ষিণ সুরমায় এজি ফাউন্ডেশনের দোয়া মাহফিল
বিশেষ সংবাদদাতা

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের চান্দাইয়ে এজি ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব’সহ ১৫ আগস্টের সকল শহীদের মাগফেরাত কামনা এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় চান্দাই মরহুম পীর আব্দুর রশিদের বাড়ি সংলগ্ন ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ।
এজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল গফফার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী।
জাবেদুল ইসলাম জাবেদের পরিচালনায় সূচিত অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন- আবদুল্লা আল নাবিল। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আহাদ, বশির আলী, সুলেমান খা, আলতাফ মিয়া, মনসুর আলী, আবদুল সালাম, শিপন আহমদ, মো. জহির আলী, আব্দুল খালিক, কেলেশ চন্দ্র দাস, রফিক মিয়া, কুতুব মিয়া, কাওছার আহমদ জেনেছি, মিনহাজ আহমদ মিনহাজ, আজিম, আব্দুল রহমান তুহিন, মাসুক মিয়া, বাদল চন্দ, স্বদেশ বাবু, বারি মিয়া, সোনা মিয়া, সফির উদ্দিন বখতিয়ার প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’সহ পনেরো আগস্টে নিহত তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা’সহ পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে এবং মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের মানবজাতির সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্বারী মো. আব্দুর রব।




