দোয়ারাবাজারে জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময়
দোয়ারাবাজার সংবাদদাতা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর উদ্বোধন উপলক্ষ্যে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুষার কান্তি বর্মন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি হাজী নসর উদ্দিন প্রমুখ।
এ সময় উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক এম এ করিম লিলু, বজলুর রহমান, মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, আশিক মিয়া, এম এ মোতালিব ভূঁইয়া, আশিস রহমান প্রমুখ।




