কামালবাজার থেকে গাঁজা’সহ আটক ১
দক্ষিণ সুরমা সংবাদদাতা

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার থেকে ২৫০ গ্রাম গাঁজা’সহ মাসুক মিয়া (৪০) নামের ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৮ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে মহানগর ডিবির একটি দল অভিযান চালিয়ে কামালবাজারস্থ নূর মিয়ার কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করে।
আটক ব্যক্তি বিশ্বনাথ উপজেলাধীন পেশকারগাঁও গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানায় যে, জব্দকৃত গাঁজা সে সিলেট জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা’সহ আশপাশ এলাকায় বিক্রি করে থাকে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।




