জামায়াত-বিএনপিকে সকল ক্ষেত্রে বয়কট করতে হবে: ভিপি শামীম
বিশ্বনাথ সংবাদদাতা

সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেছেন- সকল ক্ষেত্রে জামায়াত-বিএনপিকে বয়কট করতে হবে। জামায়াত-বিএনপির সাথে আত্মীয়তা না করারও আহবান জানান তিনি। সোমবার (৩০ আগস্ট) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা যুবলীগের উদ্যোগে ১৫ ও ২১ আগস্ট নারকীয় হত্যাকান্ডে নিহত শহীদদের স্বরণে ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ভিপি শামীম আরও বলেন- বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে আবার পাকিস্তানে রূপান্তর করতে চেয়েছিল দেশ বিরোধীরা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের হাল ধরেছেন। শেখ হাসিনাকেও হত্যা করতে কত নীল নকশা করছে দোসররা। কিন্তু সকল রক্তচোক্ষকে উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে একটি উন্নত দেশে পরিনত করছেন। এজন্য যুবলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিশ্বনাথ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দদের উদ্দেশ্য করে তিনি বলেন- যুবলীগে কোন দ্বিধা-বিভক্তি দেখতে চাইনা। পরিক্ষিত কর্মিদের দিয়ে বিশ্বনাথে উপজেলা ও পৌরসভা যুবলীগকে সাজানো হবে। এসময় তিনি উপজেলা যুবলীগের কমিটি শীগ্রই দেয়া হবে জানিয়ে সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান।
জেলা যুবলীগ সভাপতি আরও বলেন- যুবলীগের নির্দিষ্ট একটি রুপরেখা রয়েছে। সেই আলোকে সিলেটে যুবলীগ কাজ করে যাচ্ছে। তিনি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রিয় যুবলীগ ছাড়া কারো নির্দেশে যুবলীগ কাজ করে না।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ। বক্তব্যে তিনি বলেন- দেশ স্বাধীনের পর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধু যখন কাজ শুরু করেন। তখনই মোশতাক বাহীনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করে। সাথে সাথে বাংলার ৭কোটি মানুষের স্বপ্নও ভেঙ্গে যায়। এরপর থেকে দেশকে বিভিন্ন সময় সৈরাচার, ও লুটপাটরা ক্ষমতায় এসে স্বাধীন এ দেশটাকে লুটেপুটে খেয়েছে। ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা দেশে এসে আবারও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ শুরু করেন। এখন শেখ হাসিনার নেতৃত্বেই দেশ উন্নত বিশ্বের একটি রোল মডেল। কিন্তু খুনি মোশতাকের অনুসারীরা ২০০৪ সালে শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা চালিয়েছিল।
তিনি বলেন- আগস্ট মাস আসলেই এখনও ষড়যন্ত্রের জাল বুনে মোশতাকের অনুসারীরা। তাদের সকল ষড়যন্ত্রকে রুখতে যুবলীগের কর্মিদের আরও সোচ্চার হতে হবে। তিনি বলেন- বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী। উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবলীগ নেতা আনোয়ার আলী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, জেলা যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, জহিরুল ইসলাম জহির, শাহিনুজ্জামান শাহিন, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের বিভাগীয় সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা জহুর আলী মেম্বার, মুহাম্মদ আমির আলী।
স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগ নেতা শাহ আলম খোকন। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- উপজেলা যুবলীগ নেতা শাহান আহমদ।
এরপর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ ও ২১ আগস্ট নারকীয় হত্যাকান্ডে নিহত সকল শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে আড়াইশ’ গরীব অসহায়দের মাঝে শিরণি বিতরণ করা হয়।
এ সময় জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, আখদ্দুছ আলী, মনিরুল হক পিনু, জুনেল আহমদসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




