বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দ আব্দুল হান্নানের ইন্তেকাল : এসএমএস মিডিয়া’র শোক
সময় সিলেট ডেস্ক

যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক-এর শ্বশুর, সিলেটের প্রগতিশীল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, ন্যাপ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা আন্দোলন, স্বাধীকার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আবদুল হান্নান আর নেই।
মঙ্গলবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১.৫০ টায় সিলেটের একটি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৩ বছর।
জানা গেছে- সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আবদুল হান্নান ১৯২৮ সালের ১ লা সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলার, জগ্ননাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি আজীবন গণমানুষের কল্যাণে কাজ করেছেন। একজন সচ্ছ-পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তার সুনাম ছিলো সর্বত্র।
মঙ্গলবার বাদ মাগরিব সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে বিভিন্ন রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বসাধারণের উপস্থিতে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। পরদিন বুধবার (১ সেপ্টেম্বর) বাদ জোহর, সৈয়দপুর জামে মসজিদে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
এদিকে, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ, আলহাজ্ব সৈয়দ আবদুল হান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন- এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর চেয়ারম্যান দানবীর সেলিম জে আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর আ ক ম এনামুল হক মামুন ও পাবলিসিটি এন্ড পাবলিকেশন্স ডিরেক্টর সাইফুল ইসলাম রানা।
দৈনিক সময় সিলেট-এর বার্তাকক্ষে প্রেরিত এক যৌথ শোকবার্তায় এসএমএস মিডিয়ার নেতৃবৃন্দ বলেন- যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক-এর শ্বশুর আলহাজ্ব সৈয়দ আবদুল হান্নান ছিলেন বহুগুণের অধিকারী একজন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ, সফল জনপ্রতিনিধি ও আমাদের বিশ্বস্ত অভিভাবক। তিনি আজীবন গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন।
‘তাছাড়া একজন সচ্ছ-পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং সত্যিকারের জনহিতৈষী ও দিলদরাজ সমাজসেবক হিসেবে তার সুনাম ছিলো সর্বত্র। এমন গুণী মানুষের মৃত্যুতে যে ক্ষতি সাধিত হয়েছে, তা কখনও পূরণ হবার নয়।’
নেতৃবৃন্দ বলেন- আমরা সৈয়দ আবদুল হান্নান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর পবিত্র আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। একই সাথে মরহুমের শোকাহত পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষি ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।




