দোয়ারাবাজারের আব্দুর রহিম শ্রেষ্ঠ মৎস্যচাষীর সম্মাননা পেলেন
দোয়ারাবাজার সংবাদদাতা

মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষী সম্মাননা-২০২১ পেয়েছেন আব্দুর রহিম। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ তিনি বানিজ্যিক ভাবে মৎস্যচাষ করে আসছেন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আব্দুর রহিমের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল ইমরান রুহুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুনন্নবী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরাম শাহরিয়ার প্রমুখ।
উল্লেখ্য, একই ক্যাটাগরিতে আব্দুর রহিম’সহ জেলার তিনজন মৎস্যচাষীকে এ সম্মাননা প্রদান করা হয়।




