বিশ্বম্ভরপুরে ইয়াবা’সহ তিন যুবক গ্রেফতার
বিশ্বম্ভরপুর সংবাদদাতা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে র্যাব ২১ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার পলাশ ইউপির মুক্তিখলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাসুক মিয়া (১৯), মনিরুজ্জামান (৩২) ও মানিক মিয়া (৩৩)। তাদের সবার বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউপির বিভিন্ন গ্রামে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।




