সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আরিফের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
স্টাফ রিপোর্টার

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বিএনপির সাবেক জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে সিলেটের উন্নয়নের রূপকার সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের উন্নত দেশ ও সিলেট বিনির্মানে অসামান্য অবদানের কথা স্মরণ করেন।
মিলাদ মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন- সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।
দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋন ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, নেজামে ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব এ্যাডভোকেট, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী এ্যাডভোকেট, সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক মঈন উদ্দিন সুহেল, যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা শ্রমিক দল সভাপতি সুরমান আলী, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়া, সিলেট জেলা জাসাসের সভাপতি জসিম উদ্দিন, সিলেট মহানগর জাসাসের সভাপতি, মহানগর বিএনপি নেতা আব্দুস সামাদ তুহেল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসরুর রাসেল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুহেল রানা প্রমুখ।




