জয়নাল আবেদীন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি
সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি (সহকারি পুলিশ সুপার) নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ সদর সার্কেলে কর্মরত জয়নাল আবেদীন।
সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত করা হয়। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের মল্লিকপুর পুলিশ লাইন্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মো. মিজানু রহমান বিপিএম’র সভাপতিত্বে সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতির জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পরে সুনামগঞ্জ সদর সার্কেলে কর্মরত সহকারি পুলিশ সুপার (এএসপি) জয়নাল আবেদীনকে জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত করা হয়। স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে সন্মাননা স্মারক তুলে দেন অতিরিক্তপুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, আবু সাঈদ, পারভেজ আলম চৌধুরী।
উল্লেখ্য, সহকারি পুলিশ সুপার জয়নাল আবেদীন ২০১৯ সালের ৫ মে সুনামগঞ্জ জেলায় যোগদান করে সূনামের সাথে দায়িত্ব পালন করছেন।




