দোয়ারাবাজার ভারতীয় সীমান্তে গরু ও মদ জব্ধ করেছে বিজিবি
দোয়ারাবাজার সংবাদদাতা

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় গরু (মাঝারী) ও মদ জব্ধ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। তবে ভারতীয় মদ ও গরুর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়- সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির পৃথক অভিযানে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে পেকপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৮/৫-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া নামক স্থান হতে ২টি ভারতীয় মাঝারী গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৮০,০০০/- টাকা।

অন্যদিকে বাঁশতলা বিওপির টহল দল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে সীমান্ত মেইন পিলার ১২৩০ এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাঁও নামক স্থান হতে ২টি ভারতীয় মাঝারী গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৮০,০০০/- টাকা।
এদিকে মাঠগাঁও বিওপির টহল দল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে সীমান্ত পিলার ১২২৪/৭-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের দৌলতপুর নামক স্থান হতে ২৩ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৪,৫০০/- টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পরিচালক অধিনায়ক তসলিম এহসান, পিএসসি জানান- আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং গরু (মাঝারী) শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




