সবাইকে পর্যায়ক্রমে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে: সাংসদ নাহিদ
গোলাপগঞ্জ সংবাদদাতা

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নূরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন- শেখ হাসিনার সরকার দেশের আপামর জনতাকে পর্যায়ক্রমে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে। পর্যায়ক্রমে সবাই করোনা ভাইরাস প্রতিরোধ ভ্যাকসিন নিতে পারবেন তাতে কোন সন্দেহ নেই। ইতিমধ্যে সরকার পর্যাপ্ত পরিমান ভ্যাকসিনের ব্যবস্থা গ্রহণ করেছে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়ের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর ইসলাম শাহিনের পরিচালনায় সাংসদ নাহিদ বলেন- শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে সে দিকে সরকার লক্ষ্য রেখে এগিয়ে চলছে। তিনি বলেন- দেশের সংকটময় মুহুর্তে আওয়ামী লীগের বিত্তবান নেতা কর্মীগণ সেবা কাজে এগিয়ে আসা প্রয়োজন।
উপজেলার আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমানের আর্থিক সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মেনিফল্ড সিস্টিমে অক্সিজেন সরবরাহ ও ২০ শয্যার করোনা ইউনিটের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেট জেলা সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল, গোলাপগজ উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ মিছবাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিলু।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন ক্বারী তোফায়েল আহমেদ এবং স্বাগত বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক আহমদ মাখন, রুকন উদ্দিন, জিল্লুর রহমান, আবুল ফজল চৌধুরী সাহেদ, জহির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চুন্নু, আকবর আলী ফখর, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিমার আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদ আহমদ, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ মুমিত হীরা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হানিফ খান, শ্রম বিষয়ক সম্পাদক আবদুল মান্নান কয়েস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান মোহাম্মদ আজম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম চৌধুরী রিপন, সৈয়দ হাছিন আহমদ মিন্টু, খায়রুল হক, সহ-দপ্তর সম্পাদক হোসেন আহমদ, সহ-প্রচার সম্পাদক মনসুর চৌধুরী, কোষাধ্যক্ষ শরিফ উদ্দিন আহমদ, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মাহতাব উদ্দিন জেবুল, নুরুল ইসলাম, আবদুল মালিক জানু, খায়রুল ইসলাম জাহাঙ্গির, এম জেড আলম, জাফরান জামিল, আবুল কাশেম সেবুল, আব্দুস সামাদ, ফরিদ উদ্দিন ইরান, সেলিম উদ্দিন, কামাল উদ্দিন, সৈয়দ এহতেশামুল হক, রুহেল আহমদ রিপন, আজমল হোসেন, অরুন কুমার দে, ক্বারি তোফায়েল জিলু, শফি আহমদ চৌধুরী, তারেক আহমদ প্রমুখ।




