সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল
সময় সিলেট ডেস্ক

এডভোটেক মোহাম্মদ লুৎফুর রহমানের মৃত্যুর পর সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যারেন পদটি শূন্য হওয়ায় প্যানেল চেয়ারম্যান-১ জয়নাল আহমদকে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে সিলেট জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য জয়নাল আহমদকে নবনির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান ও সাবেক গণপরিষদ সদস্য এডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমান ২ সেপ্টেম্বর বিকেল ৪টা ১০ মিনিটে নগরীর নয়াসড়কস্থ মাউন্ড এডোরা হসপিটালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ পরদিন বেলা আড়াইটায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে নগরীর মানিকপীর টিলায় তাঁর লাশ দাফন করা হয়।




