সাঁতরিয়ে যাওয়া ইমাম সাহেব ও তার মুসল্লিদের জন্য নৌকার ব্যাবস্থা
অনলাইন ডেস্ক

ফেসবুকে একটি ভিডিওতে দেখা যায় একজন ইমাম সাঁতার কেটে তীরে আসছেন । জানা যায়- ইমাম সাহেব দৈনিক পাঁচবার সাঁতরিয়ে, কখনও বা নৌকা পেলে মসজিদে যান এবং আজান দিয়ে নামাজ আদায় করে সাঁতরিয়ে বা নৌকার মাধ্যমে আবার ফিরে আসেন।
মসজিদ নদী ভাঙনে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই রাতে মসজিদের ছাদে ঘুমাতেন। তবুও নামাজ আদায় বন্দ করেননি।
এমন দৃশ্য ফেইসবুকে প্রকাশিত হলে পর মসজিদের ইমাম সাহেব এবং মুসল্লিদের পারাপারের জন্য একটি নৌকার ব্যবস্থা করা হয় । বন্যায় ইমাম সাহেবের ঘর-বাড়ি থলিয়ে গেলে ওয়াপদা বাঁধে আশ্রয় নিয়েছেন ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়- ইমাম সাহেবের থাকার ঘরের অবস্থা গুরুতর নাজুক থাকায় তার নিজের ঘর তৈরির ব্যাবস্থা করা হয়েছে । শীঘ্রই ঘর নির্মাণ কাজ শুরু হবে ।




