কদমতলীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা : স্বামী গ্রেপ্তার
সময় সংগ্রহ
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল মীর জানিয়েছেন, সোমবার রাত ৯টার দিকে শিরিন (৪৫) নামের ওই গৃহবধূ খুন হওয়ার কথা জানতে পারেন তাঁরা। পরে তাঁর স্বামীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
ওসি প্রথম আলোকে বলেন- ‘শিরিনের স্বামী একজন রিকশাচালক। দাম্পত্য কলহের জেরে স্বামী তাঁকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপান। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য শিরিনের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।





