দোয়ারাবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন
দোয়ারাবাজার সংবাদদাতা

শাহ্ মাশুক নাঈম, দোয়ারবাজার (সুনামগঞ্জ) থেকে : আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯নং সুরমা ইউনিয়নের উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধায় স্হায়ী মহব্বতপুরবাজারে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৯নং সুরমা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ মামুন, সুরমা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম আর্মি, মহব্বতপুরবাজার কমিটির সাধারন সম্পাদক জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আইনুল হক, ইসলাম উদ্দীন, হারুন মিয়া, শামীম আহমদ, মস্তাব আলী, মনির উদ্দীন প্রমুখ।
এ সময় দোয়া পরিচালনা করেন মহব্বতপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল আলিম জালালী।




