যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমানের পিতার সুস্থতা চেয়ে তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া
বিশেষ সংবাদদাতা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের মুকিতলা (কৈলাশ) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান’র পিতা মুকিতলা কৈলাশ সিতারা খাতুন হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট মুরব্বি, সমাজসেবী আলহাজ্ব আলতাব আলী’র সুস্থতা কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১ অক্টোবর) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির, সেক্রেটারী খায়রুল ইসলাম সেলিম, বিশিষ্ট মুরব্বি হাজী মনির আলী, মন্তাজ আলী, তবারক আলী, কন্তাজ আলী, রাসাইদ আলী, জয়াইদ আলী, আকদ্দস আলী, মাহমদ আলী,হাফিজ ফরহাদ আহমদ প্রমুখ।
এছাড়াও এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ’সহ অসংখ্য মুসল্লীগণ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
দোয়া মহফিলে আলহাজ্ব আলতাব আলী’র সুস্থতা কামনা করে এবং মহামারী করোনা ভাইরাসে মৃত্যুবরণকারীদের রুহের মাগফেরাত ও আক্রান্তদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন- তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের খতিব মাওলানা ইমাদ উদ্দিন।




