খাজাঞ্চীতে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান কালু মিয়া’র মতবিনিময় অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২নং খাজাঞ্চী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউর রহমান কালু মিয়া’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বরিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হামদরচক গ্রাম ও স্থানীয় এলাকাবাসীর সাথে প্রবাসী আব্দুল খালিকের বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক হাজী আছাব আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. আতাউর রহমান কালু মিয়া। বক্তব্যে তিনি বলেন— খাজাঞ্চী ইউনিয়নের সর্বস্থরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।
তিনি বলেন— বিশ্বনাথ উপজেলার অত্যান্ত অবহেলিত ইউনিয়ন হলো আমাদের খাজাঞ্চী ইউনিয়ন। এই ইউনিয়নের মানুষের দুঃখের শেষ নেই! যেখানে মানুষের মৌলিক অধিকার, নাগরিক অধিকার, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা’সহ সবদিক থেকে এখনও পিছিয়ে। সেসব দিক বিবেচনা করেই আসছে নির্বাচনকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।
তিনি আরও বলেন— নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি আমার একক সিদ্ধান্তের বিষয় নয়, যাদের সেবায় আমি নিজেকে উৎসর্গ করতে চাই, তাদের মতামত এবং আমার খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সচেতন তরুণ সমাজ ও সম্মানিত মুরব্বিগণদের পরামর্শ নিয়েই আমার এ পথচলা, অবশ্যই তাদের পরামর্শ ও সিদ্ধান্ত নিয়ে আমি এগিয়ে যেতে চাই যাই। যদি তাদের একাত্মতা, সু-মতামত এবং সমর্থন পেয়ে থাকি, তাহলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাআল্লাহ।
আতাউর রহমান কালু মিয়া জানান— নির্বাচনকে উপলক্ষ্য করেই শুধু নয়, আমি দীর্ঘদিন থেকে এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছি। জনপ্রতিনিধি না হয়েও এলাকার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে তৎপর রয়েছি। দীর্ঘ এই পথচলায় জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা আমাকে বৃহৎ পরিসরে জনকল্যাণে ভূমিকা রাখতে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে আশাবাদি করে তুলেছে।
তিনি বলেন— গত ইউপি নির্বাচনেও আমি এই ইউনিয়নে দলের মনোনয়ন চেয়েছিলান, কিন্তু দলের নির্দেশে প্রার্থিতা থেকে সরে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করেছি। আমার বিশ্বাস, এবারের নির্বাচনে আমার দল এবং জনগণ আমাকে মূল্যায়ন করবেন এবং বৃহৎ পরিসরে জনকল্যাণে কাজ করার সুযোগ তৈরি করে দেবেন।

তরুণ সংগঠক মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই নির্বাচনী মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আব্দুন নুর, খুরশিদ আলী, বরকত আলী, চমক আলী, বিশষ্ট ব্যবসায়ী মো. আব্দুল কুদ্দুস, মুরব্বি জমসিদ আলী, আকদ্দুছ আলী, হাফিজ জামাল আহমদ, ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, তরুণ সংগঠক মোহাম্মদ আলী, আকতার হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন— বিশিষ্ট মুরব্বি উস্তার আলী, লয়লুছ আলী, আকল মিয়া, আব্দুর রজাক, আজাদ মিয়া, আব্দুর রউফ, আলা উদ্দিন, চৌধুরী মিয়া, সিরাজ মিয়া, আলকাছ আলী, সুহেল আহমদ, সাঈদ আহমদ, শ্রমিক নেতা নূরুল হক, জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা আব্দুল হক, আলীম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাজিম আহমদ, খালেদ আহমদ, এনামুল হক প্রমুখ।
মতবিনিময় সভায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউর রহমান কালু মিয়া’র হাতে উপহার হিসেবে ‘স্বর্ণের নৌকা’ তুলে দেওয়া হয়।




