বিশ্বনাথ গণতন্ত্রী পার্টির সভাপতি আব্দুল হান্নানের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক
বিশ্বনাথ সংবাদদাতা

সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি, বিশ্বনাথ পুরান বণিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধের সংগঠক রাজনগর নিবাসী আলহাজ্ব আব্দুল হান্নান আর নেই।
গতকাল শুক্রবার (৮ অক্টোবর) সকাল ১১টায় মৃত্যুবরণ করেছেন, ইন্না লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন। শুক্রবার বাদ মাগরিব রাজনগর জামে মসজিদে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও এক মেয়ে’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, আলহাজ্ব আব্দুল হান্নানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলার বিশিষ্ট জন। শোক প্রকাশকারীরা হলেন- জয়বাংলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি কবি সাইদুর রহমান সাঈদ, উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বিশ্বনাথ উপজেলার সভাপতি মো. মধু মিয়া, বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সহ-সভাপতি কবির আহমদ, উপজেলা গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, জাতীয় কবিতা পরিষদের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান ইউজেটিক্স, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদ হোসেন নাঈম, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিক আহমদ পিয়ার, বাসিয়া খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সভাপতি শফিক রুহিন, ৭১’র চেতনা বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল আহমদ প্রমুখ।




