শ্রেষ্ঠত্বের পুরষ্কার পেলেন এসএমপি’র ২২ পুলিশ কর্মকর্তা
স্টাফ রিপোর্টার

বিগত সেপ্টেম্বর মাসে নিজেদের দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দেওয়ায় ২২ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
সোমবার (১১ অক্টোবর) এসএমপির মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় বিগত মাসে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ অফিসারগণ হলেন- উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ কমিশনার (সদর, আইসিটি, ওআরপি) তানজিল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার শাহপরাণ (রহ.) থানা রুপক কুমার সাহা, সৈয়দ আনিসুর রহমান অফিসার ইনচার্জ শাহপরাণ (রহ.) থানা, পুলিশ পরিদর্শক তদন্ত ইন্দ্রনীল ভট্টাচার্য রাজন শাহপরাণ (রহ.) থানা, ইন্সপেক্টর (ডিভি) মো. শাহিন মিয়া, ইন্সপেক্টর মো. বাবুল হোসেন আরও-আই কেন্দ্রীয় রিজার্ভ, প্রদীপ কুমার দাশ (কোর্ট), টিআই নিখিল জীবন চাকমা, ইন্সপেক্টর (সিটিএসভি) এনামুল মনোয়ার, এসআই আইন উদ্দিন (সিটিএসভি), সার্জেন্ট নূরল আফসার ভূঁইয়া, এটিএসআই মো. রিপন মিয়া, এসআই মো. আ. ছামাদ মোল্লা (আরও-১), এসআই পিযুষ চন্দ্র দেবনাথ (কোর্ট), এসআই/ডিভি নূর মোহাম্মদ তাপাদার, এসআই সাইফুল ইসলাম শাহপরাণ (রহ.) থানা, এএসআই মো. মাসুদ শাহপরাণ (রহ.) থানা, এএসআই আনোয়ার হোসেন (প্রশাসন বিভাগ), এএসআই মো. জাকির হোসেন (সিটিএসভি), ড্রাইভার এটিএসআই মো. জাফর ইকবাল ভূঁইয়া, মটরযান শাখা।
দুপুর সাড়ে ১২টায় এসএমপি হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেপ্টেম্বর ২০২১খ্রি. এর মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অবস) মো. শফিকুল ইসলাম, কল্যাণ সভায় উপস্থিত সকল উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ ও অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
এ সময় সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। সব শোনে তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার জন্য এসএমপির সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন পুলিশ কমিশনার নিশারুল আরিফ।

এ সময় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন এবং উপস্থিত বিভিন্ন ইউনিটের প্রতিনিধিগণ আইন-শৃঙ্খলা বিষয়ক তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
সভায় মূলতবী মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, রেজিস্ট্রার-পত্র হালনাগাদ রাখা, আইনশৃঙ্খলা প্রয়োগ ও মামলা তদন্তে বিজ্ঞ আদালত এবং অন্যান্য পুলিশ ইউনিট এর সাথে সার্বিক সমন্বয় রাখা, ট্রাফিক বিভাগ কর্তৃক যথাযথভাবে মোটরযান আইনে ব্যবস্থা নেয়া’সহ গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা করা হয়।
এর আগে সকাল সোমবার সকাল ১১টায় এসএমপি পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।
সভায় উপস্থিত ছিলেন- এসএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অবস) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমানসহ সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
এ সময় পুলিশ কমিশনার উপস্থিত পুলিশ সদস্যদের থেকে মতামত গ্রহণসহ শীঘ্রই তা সমাধানে আশ্বস্ত করেন। তিনি বিগত মাসে পুলিশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান।
তিনি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ নির্দেশিত পুলিশিং, পুলিশের ইমেজ, সোশ্যাল মিডিয়া ব্যবহার সংক্রান্ত নির্দেশনাবলী, শৃঙ্খলা- ড্রেসকোড বজায় রেখে পেশাদারিত্বের সাথে ডিউটি’সহ শারদীয় দুর্গাপূজায় ডিউটির বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন- ভাল কাজের জন্য যেমন পুরস্কার প্রদান করা হয় তেমনি কোন পুলিশ সদস্য খারাপ কাজ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে।




