শান্তিগঞ্জে দূরপাল্লার বাসের ধাক্কায় তিন মটর সাইকেল আরোহীর মৃত্যু
সুনামগঞ্জ সংবাদদাতা

সিলেট-সুনামগঞ্জ সড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিন মোটর সাইকেল আরোহির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ অক্টোবর) রাত ১০টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের নোয়াগাঁও গ্রাম সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘাতক বাসটিকে আটক করেছে সড়কের জয়কলস হাইওয়ে থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান- দুই মটর সাইকেল যোগে ৬জন আরোহী সিলেটের দিকে যাচ্ছিলেন। শান্তিগঞ্জ উপজেলাধীন পূর্বপাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম সংলগ্ন এলাকায় পৌঁছলে পিছন থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস দুই মটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে ৩ আরোহীর মৃত্যু হয়।
অপর মটর সাইকেলের ৩ আরোহীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে কৈতক হাসপাতালে নেয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষনিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।




