বিশ্বনাথে পূজামন্ডপ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া
বিশ্বনাথ সংবাদদাতা

সার্বজনীন শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে সিলেটের বিশ্বনাথের ৮ ইউনিয়নের সবক’টি পূজামন্ডপ পরিদর্শন করছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
মঙ্গলবার ও বুধবার সন্ধ্যায় লামাকাজি, খাজাঞ্চি, অলংকারি, রামপাশা, দৌলতপুরের পূজামন্ডপগুলো পরিদর্শনে বের হন তিনি এবং বৃহস্পতিবার সন্ধ্যায় দশঘর ও দেওকলস ইউনিয়নের পূজামন্ডপগুলো পরিদর্শন করবেন এসএম নুনু মিয়া।
বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি বলেন- ধর্ম যার যার উৎসব সবার। একটি রাষ্ট্রে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করতেই পারে। সকল সমপ্রদায়ের মানুষের মধ্যে ধর্মনিষ্ঠার সাথে সাথে পারস্পিরিক সদ্ভাব ও সম্প্রীতি বজায় রেখে চলাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। কাজেই শান্তি-শৃংখলা বজায় রেখে সবাইকে উৎসব পালন করতে হবে।
এ সময় তিনি বলেন- দেশ বিরোধী একটি চক্র পূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র করছে। এজন্য স্থানীয় আওয়ামী লীগ’সহ সবাইকে সতর্ক অবস্থানে থাকার আহবান জানান তিনি।
বিভিন্ন পুজামন্ডপে পরিদর্শন উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম আহমদ সেলিম, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, যুবলীগ নেতা দবির মিয়া, জমির আলী, সেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, জামাল আহমদ। এ সময় স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ’সহ সনাতন ধর্মাবলম্বীর গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।




