সবুজ সিলেট সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ওসমানীনগরে মানববন্ধন
ওসমানীনগর সংবাদদাতা

দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান’সহ আরো তিন সাংবাদিকের উপর মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওসমানীনগরে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বিকালে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলা প্রশাসনিক ভবনের সামনে ওসমানীনগরের কর্মরত সাংবাদিকদের ব্যানারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সাংবাদিকদের সাথে একাত্বতা পোষন করে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ’সহ সুশিল সমাজের প্রতিনিধিরা মানবন্ধনে অংশগ্রহন করেন।
মানবন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন- দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক’সহ তিন সাংবাদিকদের জড়িয়ে ভিত্তিহীন সাজানো মামালা দায়ের করে সকল সাংবাদিকদের মনে আঘাত করা হয়েছে। নিজ স্বার্থ হাছিলে ব্যর্থ হয়ে এমন কাল্পনিক সাজানো মামলা দিয়ে স্বাধীন গনমাধ্যকে বাধার সৃষ্টি করা হচ্ছে। আইসিটি আইনের অপব্যবহার করে সাংবাদিকদের ওপর বার বার মামালা দায়ের করায় স্বাধীন গনমাধ্যম এখন হুমকির মুখে পড়েছে। বর্তমানে আইসিটি আইন সাংবাদিকদের খড়গ হিসাবে ব্যবহার করা হচ্ছে।
মানববন্ধনে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান’সহ সাংবাদিকের ওপর দায়েরকৃত আইটিসি আইনের সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জল ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তাজপুর ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী অরুনোদয় পাল ঝলক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পুলিশের কমিউনিটি পুলিশিং কার্যক্রমে শ্রেষ্ঠ এওয়ার্ড প্রাপ্ত আনা মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল।
অনলাইন প্রেসক্লাবের সভাপতি ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক উজ্জল দাশ, উপজেলা প্রেসক্লাবের কোষাধক্ষ্য আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক রনিক পাল, অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মলয় চক্রবর্তী, দপ্তর সম্পাদক ফজলু মিয়া, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুর রহমান, মানবাধিকার কর্মী শরিফ আহমদ, দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরামের ওসমানীনগর উপজেলা শাখার আহবায়ক আব্দুল বাছিত, সদস্য সচিব জিতু মিয়া।
মানবন্ধন ও সমাবেশে উপজেলার সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ’সহ উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




