ছাতকের ভাতগাও ইউনিয়নে আ.লীগ প্রার্থী আওলাদ হোসেন পুননির্বাচিত
দোয়ারাবাজার সংবাদদাতা

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন মঙ্গলবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ এই নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার আওলাদ হোসেন বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫০৬৫ ভোট। মাস্টার আওলাদ হোসেন তৃতীয় বারের মতো ভাতগাও ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিকছন মিয়া, ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৬৭৯ ভোট। উপজেলার ভাতগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ৪ জন প্রার্থী। এ ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৪৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৪৯০ ও নারী ভোটার ৯ হাজার ৯৪৭ জন।
উপজেলা নির্বাচন অফিসার মো. ফয়েজুর রহমান জানান- ভাতগাঁও ইউনিয়নের নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।




