কমলগঞ্জে মুনিপুরি নৃত্য দিবসে আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত
কমলগঞ্জ সংবাদদাতা

নির্মল এস পলাশ, কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে : মৌলভীবাজারের কমলগঞ্জের ঘোরামাড়া এলাকার মুনিপুরি সমাজকল্যাণ পরিষদ প্রাঙ্গনে মুনিপুরি নৃত্য দিবসের আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন কমলা কান্ত সিংহ।
রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা মনিপুরী সমাজকল্যাণ সমিতির প্রাঙ্গনে মনিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহের সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ রেজওয়ান ইয়াসমিন সুমী, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, স্থানীয় ইউপি সদস্য রুপেন্দ্র সিংহ, ললিত কলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাব্বির এলাহি প্রমুখ। অনুষ্ঠান শেষে মনিপুরি নৃত্য পরিবেশন করা হয়।




