রাজধানীতে মহাসমাবেশের মৌখিক অনুমতি দিয়েছে পুলিশ: রিজভী
সময় সংগ্রহ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানী ঢাকায় মহাসমাবেশ করতে মৌখিক অনুমতি দিয়েছে পুলিশ।

সোমবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন- আনুষ্ঠানিকভাবে অনুমতি এখনও পাইনি। তবে মৌখিকভাবে মহাসমাবেশ করার আশ্বাস পেয়েছি। এরইপ্রেক্ষিতে আমরা মঙ্গলবারের (৩০ নভেম্বর) মহাসমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি।
রিজভী বলেন- এদিন দুপুর ১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
এসময় মহাসমাবেশে নেতাকর্মীদের যোগদানের আহ্বান জানান বিএনপির জ্যেষ্ঠ এই নেতা। এছাড়াও সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে বিদেশে সুচিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী।




