বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরেই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে: হাবিব
স্টাফ রিপোর্টার

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর স্বাধীনতার পরাজিত শক্তির উত্থান ঘটেছিল। বিজয়কে নস্যাৎ করতে চেয়েছিলো। কিন্তু সেই সুযোগ আর নেই। কারণ ইতিহাস নিজস্ব গতিতে চলে, ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারে না।’
তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পথ দেখিয়েছেন, যে আদর্শ রেখে গেছেন; সেই পথ ধরেই দেশকে এগিয়ে যেতে হবে। অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমরা সে পথ ধরেই এগিয়ে যেতে চাই।’
রোববার (২৬ ডিসেম্বর) রাতে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও মাঠে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুলের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য লেইছ চৌধুরী, এ আর সেলিম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আনহার মিয়া।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিছবা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবিএম কিবরিয়া ময়নুল, ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক জুবেদ আহমদ চৌধুরী শিপু, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, আজিম উদ্দিন আজিম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজন কুমার দেবনাথ, সহ প্রচার সম্পাদক কামরানুল ইসলাম কামরান, সদস্য নজমুল ইসলাম, সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিক, নাহিদ হাসান চৌধুরী, তরিকুল ইসলাম ময়না, আজিম উদ্দিন, মঈন উদ্দিন আহমদ, আব্দুল কাইয়ূম, মুজিবুর রহমান মুজিব, আবু মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক দিদারুল আলম নিমু, যুবলীগ নেতা মিজানুর রহমান বাবেল, আব্দুল্লাহ আল সায়মন, ফাহিম আহমদ শাহ্, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজান আহমদ শাহ ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাঈমুর রহমান নাঈম প্রমুখ।




