কুলাউড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কাউন্সিল সম্পন্ন
কুলাউড়া সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কাউন্সিল বুধবার (২৯ ডিসেম্বর) কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে। কাউন্সিলে বর্তমান কমিটির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন পুনরায় নির্বাচিত হয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদির এর সভাপতিত্বে ও সম্পাদক কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন এর পরিচালনায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কাউন্সিলের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের (ভার.) অধ্যক্ষ আতাউর রহমান, বরমচাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক ফজলু, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন ও কুলাউড়া উপজেলা বিএনপি সম্পাদক বদরুজ্জামান সজল প্রমুখ।
সভায় উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ২০১৮-২১ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত ২২ জন শিক্ষককে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
কাউন্সিলের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ মো. আব্দুল কাদিরকে সভাপতি ও প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত করা হয়।




