খাজাঞ্চীতে মেম্বার পদপ্রার্থী খালেদুর রহমান লাকী’র উঠান বৈঠক অনুষ্ঠিত
আখতার হুসাইন

সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী খালেদুর রহমান লাকী’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধায় ঘাসি গাঁও গ্রামে প্রার্থীর নিজ বাড়ীতে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন- পাহাড়পুর গ্রামের বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব হাজী মো. তেরা মিয়া।
বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজ সেবক আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন- অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার মানিক মিয়া, সালিশ ব্যক্তিত্ব সাজিদ মিয়া, প্রবীণ মুরব্বী আব্দুল কাইয়ূম, ও মনসূর আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গমরাগুল গ্রামরে হুশিয়ার আলী, কিশোর গ্রামের আবুল কালাম, লালার গাঁও গ্রামের আফজাল শিশু, তেলিকোনা গ্রামের মোস্তাক আহমদ’সহ বিভিন্ন গ্রাম থেকে আগত অতিথিগণ।

এ সময় বক্তারা বলেন- ২নং খাজাঞ্চী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী খালেদুর রহমান লাকী নির্বাচিত হলে ওয়ার্ডের সর্বক্ষেত্রে অমূল পরিবর্তন আনতে সক্ষম হবে। তাই খালেদুর রহমান লাকী’কে আগামী (৩১ জানুয়ারি) ভোট দিয়ে নির্বাচিত করতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।
বক্তরা আরও বলেন- সমাজ পরিবর্তনের জন্য দরকার শিক্ষিত ও উদ্যোগী সাহসী ও সমাজ হিতৈষী ব্যাক্তি। যদি খালেদুর রহমান লাকী নির্বাচিত হয় তিনি এই ওয়ার্ডবাসীর জন্য উন্নয়ন করবেন।

খালেদুর রহমান লাকী বলেন- আমি প্রথমবারের মতো মেম্বার পদপ্রার্থী হিসেবে আপনাদের সাথে নিয়ে নির্বাচন করব। আমি আশা করি- আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সুখে-দুঃখে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। আমি নির্বাচিত হলে আমার ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ড কিভাবে করতে হয়, সে বিষয়ে আমার যা যা করা দরকার আমি তাই করব। তাই আপনাদের মহা-মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। এটাই আপনাদের কাছে আমার চাওয়া।
পরে হাজী তেরা মিয়ার সাহেবের সমাপনী বক্তব্যের মাধ্যমে উঠান বৈঠকের সমাপ্তি করা হয়।




