সিলেটে বিএনপির সমাবেশ আজ: প্রধান অতিথি ইকবাল মাহমুদ টুকু
স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে বিএনপি কেন্দ্র ঘোষিত সিলেট জেলা বিএনপির সমাবেশ আজ বুধবার (১২ জানুয়ারি) বেলা ২টায় শহরতলীর টুকেরবাজার মাঠে অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও সমাবেশে বিএনপির কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
যথা সময়ে উপস্থিত হয়ে সিলেট জেলা বিএনপির সমাবেশকে সফল করার জন্য বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।




