বিশ্বনাথের দুই ইউপি নির্বাচন: সুবিধাজনক অবস্থানে নৌকা, বিএনপির ভোটে ভাগাভাগি
বিশেষ সংবাদদাতা

আগামী ৩১ জানুয়ারি বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজি ও ২নং খাজাঞ্চি ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই ইউনিয়নেই নির্বাচনে ভোটের মাঠে আওয়ামী লীগের একক প্রার্থী থাকায় সুবিধাজনক অবস্থানে রয়েছে নৌকা। এদিকে, বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও তাদের নেতারা সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
এক্ষেত্রে দুই ইউনিয়নেই বিএনপির একাদিক শক্তিশালি প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপির ভোটের ভাগাভাগিতে একক প্রার্থী নিয়ে স্বস্থিতে রয়েছে আওয়ামী লীগ।
জানা গেছে- লামাকাজী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সল আহমদ (নৌকা)। সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও বর্তমান ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া (চশমা), লামাকাজী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া তালুকদার (আনারস), ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান আছকির (ঘোড়া)।
লামাকাজীতে আওয়ামী লীগের তরুণ প্রার্থী ফয়ছল আহমদ দলীয় নেতাকর্মীদের নিয়ে নৌকা প্রতীকে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। এখানে আওয়ামী লীগও ঐক্যবদ্ধ। শেষ মূহুর্তে নৌকা, চশমা ও আনারসের মধ্যে ত্রিমূখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
বিএনপির তিনজন প্রার্থীই ভোটের মাঠে শক্তিশালী অবস্থানে রয়েছেন। উপজেলা বিএনপির বিভক্তিতে দুই গ্রুপ দুইজনকে মৌন সমর্থন দিয়েছে। তবে, বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ইতিমধ্যে ঘোষণা দিয়েই দিয়েছেন যে, তিনি ব্যক্তি জনপ্রিয়তায়ই নির্বাচন করছেন। এনিয়ে ইলিয়াস পরিবার ও উপজেলা বিএনপির বড় একটি অংশ তার প্রতি ক্ষুব্দ রয়েছে।
আর আওয়ামী লীগের তরুণ প্রার্থী ফয়ছল আহমদ দলীয় নেতাকর্মীদের নিয়ে নৌকা প্রতীকে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। লামাকাজিতে আওয়ামী লীগও ঐক্যবদ্ধ রয়েছে। লামাকাজিতে শেষ মূহুর্তে নৌকা, চশমা ও আনারসের মধ্যে ত্রিমূখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
খাজাঞ্চী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও প্রবাসী আওয়ামী লীগ নেতা আরশ আলী (নৌকা), সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও বর্তমান চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন (আনারস), ইউনিয়ন বিএনপি নেতা কয়েছ মিয়া (ঘোড়া)।
খাজাঞ্চীতে নৌকার প্রার্থী আরশ আলীর গণি’র মনোনয়ন পাওয়ায় তৃণমূলের একটি অংশ শুরুতে তার প্রতি নারাজ থাকলেও বর্তমানে সবাই ঐক্যবদ্ধ। শেষ মূহুর্তে তৃণমূল’সহ আওয়ামী লীগের সমর্থকরা নৌকার ছায়াতলে এসেই নৌকার বিজয়ে কাজ করবেন- এমনটাই বলছেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতারা।
খাজাঞ্চীতে নৌকার প্রার্থী আরশ আলীর গণি’র মনোনয়ন পাওয়ায় তৃণমূলের একটি অংশ শুরুতে তার প্রতি নারাজ থাকলেও বর্তমানে সবাই ঐক্যবদ্ধ। শেষ মূহুর্তে তৃণমূল’সহ আওয়ামী লীগের সমর্থকরা নৌকার ছায়াতলে এসেই নৌকার বিজয়ে কাজ করবেন- এমনটাই বলছেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতারা। আর পুরো ইউনিয়নেই আরশ আলী গণি’র বেশ পরিচিতি ও ব্যক্তি জনপ্রিয়তা রয়েছে। এতে করে তিনি সাধারণ ভোটারদের মন কাড়ছেন সহজেই।
আর বিএনপির দুই প্রার্থী সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও বর্তমান চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন (আনারস), ইউনিয়ন বিএনপি নেতা কয়েছ মিয়া (ঘোড়া) শক্ত অবস্থানে রয়েছেন। বিএনপির দুই গ্রুপ দুই প্রার্থীকেই মৌন সমর্থন দিয়েছে। শেষ মূহুর্তে বিএনপির ভোটের ভাগাভাগিতে নৌকার বিজয় হবে এমনটাই মনে করছেন সাধারণ ভোটাররা।
খাজাঞ্চিতেও শেষ মূহুর্তে নৌকা, আনারস ও ঘোড়ার মধ্যে ত্রিমূখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
খাজাঞ্চী ইউনিয়নেই আরশ আলী গণি’র বেশ পরিচিতি ও ব্যক্তি জনপ্রিয়তা রয়েছে। এতে করে তিনি সাধারণ ভোটারদের মন কাড়ছেন সহজেই।
এছাড়াও এই দুই ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত দুই প্রার্থী হাতপাখা নিয়ে নির্বাচন করছেন। লামাকাজি ইউনিয়নে প্রার্থী আতাউর রহমান (হাতপাখা)। খাজাঞ্চি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল বাছিত (হাতপাখা)।
উল্লেখ্য, ১নং লামাকাজি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৯০৫। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৫৫০, নারী ভোটার ১০ হাজার ৩৫৫। কেন্দ্র সংখ্যা ১০টি ও বুথ সংখ্যা ৫৮টি। লামাকাজী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সদস্য পদে ৫০জন ও সংরক্ষিত সদস্য পদে ১৪জন অংশগ্রহণ করছেন।
২নং খাজাঞ্চী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৫১৭। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৭০১, নারী ভোটার ১০ হাজার ৮১৬। কেন্দ্র সংখ্যা ১৩টি, বুথ সংখ্যা ৬০টি। খাজাঞ্চী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সদস্য পদে ৪৩জন ও সংরক্ষিত সদস্য পদে ১১জন অংশগ্রহণ করছেন। দুই ইউনিয়নে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ আগামী ৩১ জানুয়ারি।




