পাটলাই নদীতে শ্রমিকদের উপর হামলায় আহত ১০
তাহিরপুর সংবাদদাতা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীতে চাঁদাবাজদের হামলায় দশজন নৌ শ্রমিক ও মালিক আহত হয়েছে। আহতরা হলেন- নৌ মালিক শ্রমিক আশরাফুল আলম, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, তাজ উদাদিন, খলিল মিয়া, আব্দুল ওয়াহাব, ফজর আলী, তোফাজ্জল হোসেনসহ দশ জন। আহত শ্রমিকরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলাইমানপুর বাজারের সামনে পাটলাই নদীতে হামলার ঘটনা ঘটে। এঘটনার প্রতিবাদে দুপুরে উপজেলা বাজারে বিচারের দাবীতে মিছিল করে হাজার হাজার নৌ মালিক ও শ্রমিকরা।
এই হামলা ও চাঁদাবাজের অভিযোগ উঠেছে- উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাবলু মেম্বার নেতৃত্ব চাঁদাবাজি হচ্ছে -এর বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলায় শিকার হয় শ্রমিকরা। এই অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাবলু মেম্বার।
আহত নৌযান শ্রমিক আব্দুল ওয়াহাবসহ অনেকেই বলেন- সকালে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আ.লীগের সাধারণ সম্পাদক হাবলু মেম্বার লোকজন চাঁদাদাবী করে আমরা চাঁদা দিতে অস্বীকার করায় আমাদের উপর হামলা চালিয়ে আহত করে।
নৌ-পরিবহন সহ-সভাপতি আশরাফুল আলম বলেন- আমরা দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে নৌ জটের কারনে চরম দুর্ভোগে আছি। এর মধ্যে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আ.লীগের সাধারণ সম্পাদক হাবলু মেম্বার নেতৃত্ব চাঁদাবাজির শুরু করেছে। তারা স্থানীয় প্রভাবশালী হওয়ায় তার লোকজন পিছনের নৌকা টাকার বিনিময়ে সামনে আনে। আর সামনের নৌকা যেতে পারে না। টাকা না দিলেই আমাদের উপর নির্যাতন চালায়।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাবলু মেম্বার চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে জানান- আমি কোন চাদাবাজিঁর সাথে জড়িত না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। আমাকে কয়লা সমিতি থেকে আলখাছ উদ্দিন খন্দকার মৌকিক ভাবে বলেছেন দেখা শুনা করার জন্য আমি দেখা-শুনা করি।
এ বিষয়ে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ তরফদার জানান- পাটলাই নদীতে চাঁদাবাজির কোন লিখিত কোন অভিযোগ পাইনি। শ্রমিকরা মিছিল করেছে শুনেছি। চাঁদাবাজি অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান- পাটলাই নদীতে নৌ যটের কারনে নৌ যান মালিক ও শ্রমিকরা দুর্ভোগের শিকার হচ্ছে। আমাদের পক্ষ থেকে নোজট নিরশনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।




