জগন্নাথপুরে ক্রিকেট অ্যাসোসিয়েশনের শিরোপা জিতল সেঞ্চুরি ক্লাব
জগন্নাথপুর সংবাদদাতা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের ২৪তম লীগের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে জগন্নাথপুর ডিগ্রি কলেজ মাঠে খেলা পরবর্তীতে এই অনুষ্ঠান হয়েছে।
উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তফজ্জুল হক সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবল দেবের সঞ্চালনায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সুনানমগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কল্যাণ কান্তি রায় সানী প্রমুখ।
ফাইনাল খেলায় বাসুদেব বাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাবকে ৯ রানে পরাজিত করে সেঞ্চুরি ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ান হয়। পরে অতিথিরা পুরুস্কার তুলে দেন।




