দোয়ারাবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
দোয়ারাবাজার সংবাদদাতা

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকালে অবৈধ স্থাপনা উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে ফয়সাল আহমদ।
সড়কের রাস্তা প্রশস্তকরণ কাজের জন্য সড়কের দুই পাশে সকল ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে এর আগে অনেকবার রাস্তা দখলকারীদের উচ্ছেদের নোটিশ দিলেও তারা নিজেরা রাস্তা ছেড়ে না দেয়ায় সর্বশেষ এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য’সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযানে উপজেলার নরসিংপুর-সুনাইত্যা ব্রিজের সুনাইত্যা পার থেকে বাজারের ছোট গলির রাস্তার দুই পাশে সরকারি জায়গার মধ্যে যে সকল দোকান-পাট, ঘর-বাড়ি, মার্কেট-ও অন্যান্য অবৈধ স্থাপনা রয়েছে, তা উচ্ছেদ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ। এরই অংশ হিসাবে গতকাল মঙ্গলবার বিকেলে এই উচ্ছেদ অভিযান চলে।

পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের জানান- উপজেলার নরসিংপুর বাজারের ছোট গলির রাস্তা (৮ ফুট) যা সরাসরি ব্রীজের সাথে সংযুক্ত; সরু হবার কারনে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটতো; তাই দোকান মালিকদের সম্মতিতে ৩ ফুট করে নিয়ে তা ১৪ ফুট রাস্তা করার ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয় এবং সরকারী খাস জায়গা দখলের অপচেষ্টা; পুনরোদ্ধারের ব্যবস্থা গ্রহন (২.২০ শতাংশ), বন্দোবস্ত গ্রহীতার সীমানা চিহ্নিতকরন ও দখল বুঝিয়ে দেয়া’সহ জনগণের চলাচল সুগম করার জন্য চলাচলের রাস্তা ব্যবস্থাকরনে এ অভিযান পরিচালনা করেন তিনি। উচ্ছেদ অভিযানে পুলিশ সার্বক্ষণিক সহযোগীতা করেছেন।
জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।




